নানা আয়োজনে কুলাউড়ায় সমবায় দিবস পালন

কুলাউড়া প্রতিনিধি : করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে ধারণ করে কুলাউড়ায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
৮ নভেম্বর রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বরে পতাকা উত্তোলন ও র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস।
সহকারী সমবায় কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিনিয়র ম্যৎস কর্মকর্তা মো: আবু মাসুদ, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সহ সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, সিনিয়র সাংবাদিক মইনুল ইসলাম পবন, তাজুল ইসলাম, উপজেলা ডেকোরেটার্স ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, রাউৎগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল হাকিম, সমবায়ী আব্দুর রব প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমবায়ী ফারুকী। অনুষ্ঠানে ১০টি সমবায় সমিতির শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন