কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন

November 3, 2026,

মাহফুজ শাকিল : কুলাউড়া ইউবিসিপিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির মেয়াদকালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সমিতির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় সমবায় কার্যালয়, সিলেট বিভাগের পক্ষ থেকে গত ২৫ অক্টোবর জারি করা এক আদেশে এ কমিটি নিয়োগ দেয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, সমবায় সমিতি আইন, ২০০১-এর সংশোধিত বিধান অনুসারে সমিতির কার্যক্রম পরিচালনা এবং নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্যের সমন্বয়ে এই অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাদে ভুকশিমইল কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য আতাউর রহমান আতা। কমিটির অন্য দুই সদস্য হলেন তানজিল হাসান খান, যিনি চুনঘর কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য এবং শাহিন আলী, যিনি উপজেলা পল্লী উন্নয়ন-সংশ্লিষ্ট কার্যালয়ের হিসাবরক্ষক হিসেবে উল্লেখিত হয়েছেন।

বিভাগীয় সমবায় কার্যালয়ের আদেশ অনুযায়ী, নিয়োগের তারিখ থেকে এই অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ হবে ১২০ দিন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনাও দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সমিতির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com