কুলাউড়ায় এইচএসসিতে সরকারি কলেজ, আলিমে সাইফুল-তাহমিনা মাদ্রাসার বাজিমাত

November 1, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ ও লংলা আধুনিক ডিগ্রি কলেজ এবং আলিমে ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসা উপজেলায় সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ অর্জন করেছে। এবার উপজেলায় এইচএসসি, আলিম ও বিএম পরীক্ষায় মোট ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

তবে এইচএসসিতে পাসের হার ৪২ দশমিক ৬৩ শতাংশ। শনিবার ৩১ অক্টোবর বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, এবার উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১২ জন উত্তীর্ণ হয়েছে। এইচএসসিতে কুলাউড়া সরকারি কলেজের ৪ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২ জন, আলী আমজাদ উচ্চবিদ্যালয় ও কলেজের ২ জন, এম এ গণী আদর্শ কলেজের ১ জন এবং মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের ১ জনসহ পাঁচ প্রতিষ্ঠানের মোট ১০ জন জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে আলিম পরীক্ষায় ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসার ৫ জন এবং শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার ১ জনসহ মোট ৬ জন জিপিএ-৫ পেয়েছে। বিএম পরীক্ষায় কুলাউড়া সরকারি কলেজের একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। আলিমে পাসের হার ৫২ দশমিক ৫০ শতাংশ এবং বিএমে ৩১ দশমিক ৬০ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৬৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫সহ উত্তীর্ণ হয়েছে ২১৫ জন। লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৫৪৪ জনের মধ্যে ২ জন জিপিএ-৫সহ পাস করেছে ২৫৩ জন। ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩১১ জনের মধ্যে পাস করেছে ১২১ জন। এম এ গণী আদর্শ কলেজ থেকে ১৪৬ জনের মধ্যে ১ জন জিপিএ-৫সহ পাস করেছে ৫৫ জন।

ভাটেরা কলেজ থেকে ১১৬ জনের মধ্যে ৮৪ জন, বরমচাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২০ জনের মধ্যে ৬৯ জন, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৯ জনের মধ্যে ৪৫ জন, ছকাপন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৮ জনের মধ্যে ১৬ জন এবং নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৫ জনের মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়েছে।

এ ছাড়া আলী আমজাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮১ জনের মধ্যে ২ জন জিপিএ-৫সহ ৪৫ জন, রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জনের মধ্যে ৩ জন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ৫৯ জনের মধ্যে ১ জন জিপিএ-৫সহ ৪১ জন, গজভাগ আহমদ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩২ জনের মধ্যে ১২ জন, মনু মডেল কলেজ থেকে ৩০ জনের মধ্যে ৬ জন এবং পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ থেকে ২৯ জনের মধ্যে ৭ জন পাস করেছে।

আলিমের ফলাফলে মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ২৮ জনের মধ্যে ৯ জন, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৫৬ জনের মধ্যে ১ জন জিপিএ-৫সহ ৩৭ জন, ভূকশিমইল আলিম মাদ্রাসা থেকে ৪০ জনের মধ্যে ৩০ জন, হিঙ্গাজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ৬৫ জনের মধ্যে ২২ জন, দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৩ জনের মধ্যে ৩৪ জন, ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসা থেকে ২৭ জনের মধ্যে ৫ জন জিপিএ-৫সহ ১৮ জন এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা থেকে ৪১ জনের মধ্যে ১৮ জন উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে বিএম পরীক্ষায় কুলাউড়া সরকারি কলেজ থেকে ৮৯ জনের মধ্যে ১ জন জিপিএ-৫সহ ২৮ জন উত্তীর্ণ হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com