ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত

এইচ ডি রুবেল : কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠন শাহ সূফী হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া স্টেশন রোডস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম, এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুলতান আহমদ।
সংগঠনটির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই সভায় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং দেশে অবস্থানরত প্রবাসী উপস্থিত ছিলেন।
সভায় প্রবাসীদের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও সংগঠনের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোঃ সুলতান আহমদ কে সম্মাননা জানানো হয়। একইসাথে সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করতে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজনকে সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা গৃহীত হয়।
হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদ দীর্ঘ বছর ধরে কুলাউড়া অঞ্চলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, যেমন দরিদ্রদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল ও ধর্মীয় কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অবদান রেখে আসছে।
এ সময় সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, সাংগঠনিক সম্পাদক মাওঃ আজিজুল ইসলাম সোলেমান। সেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস মুল্লা, অর্থ সম্পাদক শামীম আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক জামিল আহমদ, সদস্য মিফতা আহমদ রাফি, দুলাল আহমদ, হাফিজ সাইফুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন