সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনছার আলী আর নেই

October 27, 2026,

স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক, সংগঠক এবং মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী আর নেই।

সোমবার ২৬ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটে সিলেটে নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের টানে সম্মুখ সমরে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং একজন দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার সদর উপজেলা কমান্ডের কমান্ডারের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ২.৩০ মিনিটে তাঁর নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দজবালী কবিরাজী গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com