অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান

October 25, 2026,

স্টাফ রিপোর্টার : অসুস্থ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান।

শনিবার ২৪ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মঈন খানকে দেখতে যান নাসের রহমান। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে অবহিত করেন।

একই দিন রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকেও দেখতে যান নাসের রহমান। তিনি মন্ত্রীর শয্যাপাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় তিনি ভূমিমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, রক্তশূন্যতাজনিত সমস্যায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বিএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com