মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন
October 22, 2026,

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারীভিত্তিক সামাজিক ও সেবামূলক সংগঠন ‘ইনার হুইল ক্লাব এর উদ্যোগে মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পৌরসভা হলে এক অনুষ্ঠানে মানুষের কল্যাণে কাজ করা এবং নারী, শিশু, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা তুলে দেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের (সংরক্ষিত নারী) সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন সভাপতি নিলুফার জেসমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার এর পরিচালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্যরা।



মন্তব্য করুন