দানবীর ড. রাগীব আলীকে ইকরার সম্মাননা স্মারক প্রদান

October 19, 2026,

সালেহ আহমদ (স’লিপক) : সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নব নিবাচিত সভাপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত পরিষদ ইকরা’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রবিবার ১৮ অক্টোবর সন্ধ্যায় সিলেটের মালনীছড়া বাগান বাংলোতে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে এ সম্মাননা স্মারক তোলে দেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত পরিষদ ইকরা’র নেতৃবৃন্দ।

এসময় ইকরা’র সভাপতি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের আজীবন সদস্য মুফতি ফয়জুল হক জালালাবাদী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য লৎফুর রহমান, কেন্দ্রীয় আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, লেখক ও গবেষক জসীম আল ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com