শোক সংবাদ, বেগম মনোয়ারা ইলিয়াস

October 19, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক সাবেক এমএএ ও সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরীর চাচী বেগম মনোয়ারা ইলিয়াস (৯২) রোববার ১৮ অক্টোবর রাত ৯.২০ ঘটিকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করছেনে। মৃত্যুকালে তিনি ৬ কন্যা, জামাতা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম মনোয়ারা ইলিয়াস এর মৃত্যুতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করছেনে। সোমবার বিকাল সাড়ে ৪টায়  শ্রীমঙ্গল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ শষে স্থানীয় কবরস্থানে স্বামীর কবররে পাশে তাকে সমাহতি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com