কুলাউড়ায় জাতীয় যুব দিবস পালিত

November 1, 2026,

কুলাউড়া প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে রেববার ১ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে  র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১ টায়  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি প্রণয় বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, যুব উদ্যোক্তা মইনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও  উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম সাংবাদিক মইনুল হক পবন, মহি উদ্দিন রিপন, সিপাউর চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থীগণ ও যুব সংগঠকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন ট্রেডে দক্ষ যুবক উপজেলার হাজীপুর ইউনিয়নের উদ্যাক্তা মইনুল ইসলামের হাতে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com