বড়লেখায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন, যুব ঋণের চেক বিতরণ

November 1, 2026,

বড়লেখা প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড়লেখায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বড়লেখার আয়োজনে বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের সদস্যরা অংশ নেন।

পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।

আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণ ও অনুদানের চেক এবং সফল যুব সংগঠকদের ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com