৫২ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি আ/ট/ক
October 27, 2026,

বড়লেখা প্রতিনিধি : বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির পাতার বিড়ি জব্দ করেছে।
সোমবার ২৬ অক্টোবর আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর দপ্তর থেকে পরিচালিত একটি বিশেষ টহল দল জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের ভূইয়া বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৪ শত ৪০ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি আটক করে। বিজিবি জানায়, জব্দকৃত বিড়িগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আতাউর রহমান সুজন এসইউপি বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন