বড়লেখায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭ শিক্ষার্থী আলিমে মাত্র ১ জন, সরকারি ডিগ্রি কলেজে ফলাফল বিপর্যয়

আব্দুর রব : বড়লেখায় এবারের এইচএসসি পরীক্ষায় সর্বমোট ছয়টি কলেজ থেকে সর্বমোট ১৬৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিভিন্ন গ্রেডে পাশ করেছে মাত্র ৬২৫ জন। গড় পাশের হার ৩৭.৫৮। জিপিএ-৫ পেয়েছে মাত্র দুইজন শিক্ষার্থী। মারাত্মক ফলাফল বিপর্যয় ঘটেছে উপজেলার একমাত্র সরকারি কলেজ ‘বড়লেখা সরকারি ডিগ্রি’ কলেজের। এ কলেজ থেকে ৬৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে একটি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৮৬ জন। গড় পাশের হার ২৮.২২। যা সিলেট শিক্ষাবোর্ডের গড় পাশের হারের প্রায় অর্ধেক।
অপরদিকে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কলেজেও ফলাফল বিপর্যয় ঘটেছে। এইচএসসির গড় পাশের হার ৪৩.৪৯ পার্সেন্ট।
এদিকে উপজেলায় সেরা ফলাফল অর্জন করেছে এবাদুর রহমান চৌধুরী বিএম এন্ড টেকনিকেল কলেজ। এখান থেকে ৫টি এ-প্লাসসহ ৬৭ জন শিক্ষার্থী পাশ করেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার ৪৯.৪৩ হলেও এই কলেজটির গড় পাশের হার ৯০.৫৪।
অপরদিকে এবারের আলিম পরীক্ষায় উপজেলার ছয় মাদ্রাসা হতে সর্বমোট ২০৬ মাত্র পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী। সে ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার মেধাবী ছাত্রী। উপজেলায় আলিমে গড় পাশের হার ৫৬.৩১ পার্সেন্ট।



মন্তব্য করুন