কুলাউড়া প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি সজল-সাধারণ সম্পাদক শেলু

November 6, 2026,

এইচডি রুবেল : বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কুলাউড়া উপজেলা কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা ৫ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও শেলুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বদরুজ্জামান সজলকে সভাপতি ও মোঃ শেলুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, কুলাউড়া উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন :
সভাপতি মোঃ বদরুজ্জামান সজল (হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার), সহ-সভাপতি ডাঃ মোঃ ফয়েজ উল্লাহ ফাহিম (মুসলিম এইড হাসপাতাল), সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আনু (তাজমহল ডায়াগনস্টিক সেন্টার), সহ-সভাপতি অজয় দাস (ইকো ডায়াগনস্টিক সেন্টার), সহ-সভাপতি মোঃ জাফর উল্লাহ (ভাটেরা জেনারেল হাসপাতাল), সাধারণ সম্পাদক মোঃ শেলুর রহমান (লাইফ কেয়ার (প্রাঃ) হাসপাতাল), সহ-সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী (সেইফ ম্যাটারনিটি ক্লিনিক), সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ (ইউনি এইড হাসপাতাল), সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী হাসান অনিক (ইমপালস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমদ ছোটন (দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার), কোষাধ্যক্ষ মোশারফ হোসেন শামীম (নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার), দপ্তর সম্পাদক মোঃ তুলা মিয়া (গ্রীনভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার)।
সদস্য আতিকুর রহমান আখই (মডেল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার), ডাঃ ডেভিড পাহান ( ব্রাহ্মণবাজার খ্রিস্টান হেলথ প্রজেক্ট), ডাঃ কামরুল ইসলাম (কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন), ডাঃ তাহী মোঃ তাহমিদ ইসলাম (মেডি কিউর ডায়াগনস্টিক সেন্টার), ডাঃ রাসেল আহমদ (বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টার), রিপন আচার্য্য প্রতিষ্ঠান (মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার), মোঃ সাইফুর রহমান (দি ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার), মাহবুব হাসান (রবির বাজার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com