প্রধানমন্ত্রীর উদ্যোগে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার-এমপি শওকতুল ইসলাম

November 4, 2026,

কুলাউড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উদ্যোগে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

তিনি বলেছেন, জাতীয় সংসদে আমি প্রথম চা শ্রমিকদের রেইনকোটের বিষয়টি নিয়ে কথা বলেছি। নির্বাচনের সময় আমি চা শ্রমিকদের বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে কাজ করতে দেখেছি। তখনই প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হইবা না হই চা শ্রমিকদের জন্য রেইনকোটের ব্যবস্থা করবো এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে রূপ নিল।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের কষ্ট ও দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, চা শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষা করতে হবে। এ শিল্পের সঙ্গে অসংখ্য মানুষের জীবিকা জড়িত।

বুধবার ৪ নভেম্বর তৃতীয় দফায় কুলাউড়া উপজেলা জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানে পাঁচশত স্থায়ী নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়চন্ডী ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিতুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্লিভডন চা বাগানের ব্যবস্থাপক ইমদাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন কমরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, আইনজীবী কামরুল ইসলাম, সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, বাগান পঞ্চায়েত সভাপতি সুভাষ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com