তালামীযে ইসলামিয়া কমলগঞ্জে সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

November 15, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে উপজেলা মডেল মসজিদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা শাহ মোজাহিদ আলী আজমী, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, লতিফিয়া কারী সোসাইটি কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এম এ জলিল, সংগঠনের মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি এম কাওছার আহমদ, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।

সংগঠনের কমলগঞ্জ উপজেলা সভাপতি রাসেল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রায়হান এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা অর্থ সম্পাদক তৌহিদ আহমদ, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. আব্দুল জলিল, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সংগঠনের কমলগঞ্জ পৌর সভাপতি বুরহান উদ্দিন, কমলগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আব্দুর রকিব, সাবেক সহ-সভাপতি মাওলানা নাসির আহমদ, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com