কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ মডেল মাদ্রাসায় জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

November 7, 2026,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় পবিত্র জুমাবার উপলক্ষে জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ নভেম্বর বাদ এশা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে এলাকার সম্মানিত মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com