কমলগঞ্জে ৩ বছরের সা/জাপ্রাপ্ত পলাতক আ/সা/মি অন্তরকে গ্রে/ফ/তার করেছে এসআরবি-৯

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ থানার একটি মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ‘অন্তর গড়’কে গ্রেফতার করেছে এসআরবি-৯।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর রাতে এসআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল জেলার কমলগঞ্জ থানাধীন নন্দরাণী চা বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ পৈত্রিক বসতবাড়ি থেকে মামলার পলাতক আসামি অন্তর গড় (১৮)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্তর গড় কমলগঞ্জের নন্দরাণী চা বাগানের মৃত শুত্রুম গড়ের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, তিনি কমলগঞ্জ থানার জিআর নং-৮৫/২৩ মূলে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত একজন পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে জীবনযাপন করে আসছিলেন।
পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও সাঁড়াশি অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে এসআরবি-৯।



মন্তব্য করুন