বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো ৫২ বিজিবি

November 21, 2026,

স্টাফ রিপোর্টার : বৈরী আবহাওয়ার সুযোগে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে  অন্তত ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তা প্রতিহত করা হয়েছে।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলার বড়লেখার লাতু ও পাল্লাথল সীমান্তের দূর্ঘম পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ । ঘটনায় পর সংশ্লিষ্ট সীমান্তে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com