মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্তৃক দেশে জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার ২২ নভেম্বর বিকেলে স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিবের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, গাজী জাবেদ, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, নুরুল ইসলাম, মনসুর আহমেদ, মামুনুর রশীদ, লিটন মিয়া, রোমান আহমেদ, সদস্য আবু বক্কর তালুকদার, শহীদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান, সুয়েব আহমেদ, মফিজ আহমেদ, শেখ আবেদ আহমেদ, সেজিম বকস্, সাদিকুর রহমান, শেখ মহসিন।
মৌলভীবাজার পৌর সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক মো: জমির হোসেন, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন , শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব, জুরি উপজেলা আহ্বায়ক দিবাকর দাস, সদস্য সচিব সাইফুর রহমান, রাজনগর যুগ্ম আহ্বায়ক কাওছার আহমেদ প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি পৌরসভার সামন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকঘর মোড়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন