মৌলভীবাজারে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া

November 21, 2026,

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে মিলাদ,দোয়া ও শিরনি বিতরণ করা হয়েছে।

২০ শুক্রবার বাদজুম্মা মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তাফা (র:) দরগাহ মসজিদে যুবদল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্বল ও সাধারণ সম্পাদক এম মুহিতের সার্বিক তত্তাবধায়নে মিলাদ,দোয়া ও শিরনি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম,বকশী মিছবাহ উর রহমানসহ জেলা যুবদল ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা। দোয়া ও মিলাদ পরিচালনা করেন দরগাহ মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন ও ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত মাতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ তাদের পরিবার এবং দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com