কুলাউড়ায় হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

November 23, 2026,

এইচ ডি রুবেল : কুলাউড়ায় উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন কুতবুল আউলিয়া শাহ সূফী আলহাজ্ব মাওলানা মনছব আলী ছাতাপীর রহঃ’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও ছাতা বিতরণ  অনুষ্ঠিত হয়।

২২ নভেম্বর রবিবার বিকেল ৪ঘটিকায় কুলাউড়া ডাক বাংলো মাঠে সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম এর সভাপতিত্বে সহ সাধারণ মাওলানা সাইদুল ইসলাম  মাওলানা এবাদুর রহমান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম শকু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আহসান উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি কাজী মখলিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, বিএনপি নেতা আব্দুল মুহিত বাবলু, ভুকশিমইল স্কুল কলেজের ধর্ম শিক্ষক মুসলেহ উদ্দিন মুসা, বিএনপি নেতা শামীম আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: হেলাল আহমদ, কাতার শাখার সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ, কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি ইমরান আহমদ, মাওলানা মুফতি শামসুল ইসলাম, হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ এর সহ-সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম সোলেমান, প্রচার সম্পাদক মুক্তাদির মজিদ চৌধুরী ফাহিম, পৌর ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আতিক, পৌর আল ইসলাহ নেতা আব্দুল মুবিন জিহাদী, সংগঠনের অর্থ সম্পাদক আজিজুল শামীম আহমদ, সহ-অফিস সম্পাদক মো: সেলিম আহমদ, সদস্য সোহেল সিদ্দিকি, মাও: তারেক আহমদ, সিরাজুল ইসলাম, হাফিজ সাইফুর রহমান, আলামিন আহমদ, হাবিবুর রহমান সালেহী, মাহি আহমদ, মাসুম আহমদ, হাজী মান্না সহ সাংবাদিকবৃন্দ ও ছাতাপীর রহঃ মুরিদিন মুহিব্বিনগন। অনুষ্ঠান শেষে উপজেলার প্রায় একশত পঞ্চাশ (১৫০) জন কৃষক-মজুরের মধ্যে ছাতা বিতরণ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com