কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

November 21, 2026,

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২৩৫৯)-এর কুলাউড়া উপজেলা শাখা শ্রমিক পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ২০ নভেম্বর  সন্ধ্যা ৭ টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মইনুল হক বকুল।

তফসিল ঘোষণার পূর্বে শ্রমিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের  জেলার সভাপতি সেলিম আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুলাউড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলু, সহকারী সদস্য সচিব রেজাউল আলম ভুইয়া খোকন, সদস্য হাজী আব্দুস সামাদ, আতিকুল ইসলাম আতিক, আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রধান কমিশনার মইনুল হক বকুল ঘোষিত তফসিলে বলেন , নতুন শ্রমিক কার্ড সংগ্রহ ও পুরাতন কার্ড নবায়নের শেষ তারিখ ২৫ নভেম্বর । খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর , আপত্তি দাখিল ২ ডিসেম্বর  এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ডিসেম্বর। মনোনয়নপত্র ৯  ডিসেম্বর  সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে।

জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর বিকেল ৫ টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ ডিসেম্বর , আপিল দাখিল ১২ ডিসেম্বর ও নিষ্পত্তি ১৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৫ ডিসেম্বর ।

তফসিলে ২৬ ডিসেম্বর শনিবার নির্বাচনী তারিখ নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণের নির্বাচনী কেন্দ্রের নাম পরে জানানো হবে। কেন্দ্রের নাম ভোটগ্রহণের তিন দিন আগে প্রকাশ করা হবে বলে তফসিলে উল্লেখ রয়েছে।

নির্বাচন-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সংগ্রহ করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com