জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

November 23, 2026,

স্টাফ রিপোর্টার : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার ২২ নভেম্বর মৌলভীবাজার শহরস্থ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে সম্মেলনে সভাপতিত্ব করেন শাখা আহ্বায়ক হাফেজ মাওলানা মইনুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ মাহমুদী।

কাউন্সিলে খলিফায়ে মাদানি আল্লামা শায়খ সিরাজুল হক (দারুল উলূম মাদরাসার শেখ সাহেব) এর সুযোগ্য সাহেবযাদা হাফেজ মাওলানা মইনুল হক চৌধুরীকে সভাপতি, ইকরা মৌলভীবাজারের প্রিন্সিপাল হাফেজ মাওলানা নোমান আহমেদকে সাধারণ সম্পাদক এবং জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা শাইখ রাশীদ আহমদ হামিদী বর্ণভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা তালেব উদ্দিন।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা শাহ শরীফ আহমদ শরীফপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ শাহ মাহমুদুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা আরিফ আহমদ চৌধুরী এবং সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ ইমান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আদর্শ ও দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদী। সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নূর মোহাম্মদ ঈমান আলী, প্রচার সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com