মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে জমজমাট ইলিশ মাছের মেলা
October 7, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভার পশ্চিম বাজারে ঐতিহ্যবাহী ইলিশ মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ অক্টোবর দিন ব্যাপী মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাজারে বিভিন্ন সাইজের প্রচুর ইলিশ আমদানির পাশাপাশি দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। উৎসবমুখর পরিবেশে পছন্দের মাছ কিনতে পেরে খুশি স্থানীয় ক্রেতারা। পাশাপাশি বিত্রেতারাও খুশি। বিভিন্ন আকার অনুযায়ী ইলিশ মাছের কেজি এক হাজার আটশত থেকে তিন হাজার দুইশত টাকায় বিক্রি হচ্ছে। এ ধরনের আয়োজন ঐতিহ্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান আয়োজকরা।



মন্তব্য করুন