চোরাই মোটরসাইকেল, ২টি গরু ও ১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রে/ফ/তার

October 6, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে চোরাই কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার এবং চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং এর ভেতর থেকে দুটি গরুও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো  সুজন সূত্রধর সান্টু (২৮), পিতা-মৃত মিন্টু সূত্রধর, সাং-নশিরপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট; শরীফ উদ্দিন ওরফে শারীফ উদ্দিন (৩৬), পিতা-জইন উল্লাহ, সাং-হিলালপুর, থানা ও জেলা-মৌলভীবাজার এবং জুয়েল মিয়া (৩৫), পিতা-মৃত ইউনুছ মিয়া, সাং-গুজারাই, থানা ও জেলা-মৌলভীবাজার।

মঙ্গলবার ৬ অক্টোবর রাত ৩.৩০ ঘটিকার সময় এসআই রিপটন পুরকায়স্থ, এসআই শিপু কুমার দাশ, এসআই জয়ন্ত সরকার, এসআই হিরণ কুমার বিশ্বাস ও এএসআই জাহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত বিশেষ পুলিশ টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালেঙ্গা এলাকা থেকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬.৩০ ঘটিকার সময় সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন নশিরপুর এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। জব্দের সময় প্রাইভেটকারের ভেতর থেকে দুটি গরু উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ৫টার মধ্যে মৌলভীবাজার সদর মডেল থানাধীন টেকসালিয়া এলাকার মোহাম্মদ ইউনুস সিদ্দিকীর বসতবাড়ির গ্যারেজ থেকে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চুরি হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুরি ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com