টিএফকে মেধাযাচাই পরীক্ষা-২০২৬ বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ট্রাস্ট ফর নলেজ (টিএফকে) মৌলভীবাজার এর উদ্যোগে মেধাযাচাই পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়ন এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর শনিবার বাদ মাগরিব টিএফকে অফিসে সংগঠনের সভাপতি বকশী মিসবাহ উর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেধাযাচাই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন, সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, সহ-সাধারণ সম্পাদক ও রাজনগর আইডিয়েল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: জাবিদুর রহমান, সহ-সম্পাদক মো: শামীম আহমদ, টিএফকে সদস্য ও মাইজপাড়া দাখিল মাদরাসার সহকারী সুপার মো: সুহেল কবীর, জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাক আহমদ শাহীন, আশিকুল ইসলাম কাশেম, হোসাইন আহমদ, বকশী আহনাফসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ মেধাযাচাই পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তরিক সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। তাঁরা এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে সংগঠনের সভাপতি বকশী মিসবাহ উর রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।



মন্তব্য করুন