মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত

October 5, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’। রোববার ৪ নভেম্বর বিকালে শিল্পকলা একাডেমি মিলন আয়তনে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ অর্জন করেছেন মৌলভীবাজারের ৫ বিশিষ্ট গুণীজন তারা হলেন, প্রফেসর মামুনুর রশীদ সৃজনশীল সাংস্কৃতিক গবেষক, রোকসানা আক্তার-আবৃত্তি, মো: মশিউর রহমান রিপন সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক, চৌধুরী শামসুল আরেফীন চলচ্চিত্র, মো: রুবেল মিয়া-যন্ত্রসংগীত

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো: সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

আয়োজনে স্থানীয় বিশিষ্ট সংস্কৃতিজন, গুণী ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com