মৌলভীবাজারে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপিত

October 6, 2026,

স্টাফ রিপোর্টার : জাকজমকপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ৬ অক্টোবর সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, মৌলভীবাজারের যৌথ উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তানভির হোসেন, জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ূন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: মুস্তাফিজুর রহমান, শিশু বিষায়ক কর্মকর্তা মো: ইকবাল, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, এম নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব মো: ফখরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে শিশুদের সার্বিক বিকাশ অপরিহার্য। শিশুশ্রম, সামাজিক সহিংসতা, বাল্যবিয়ে ও বৈষম্যের মতো ব্যাধিগুলো দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু একাডেমির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com