মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটির’ ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা

October 3, 2026,

স্টাফ রিপোর্টার : যুবসমাজকে খেলাধুলামুখী করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত ও প্রাণবন্ত সমাজ গঠনের লক্ষ্যে পাঁচ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান-২০২৬’।

শুক্রবার ২ অক্টোবর ভোর সাড়ে ৫ টায় শুরু হয় মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়াম সম্মুখ থেকে বর্ষিজোড়া বনবিথি হয়ে ইকোপার্ক, দেওরাছড়া চা-বাগান এর ঐতিহাসিক বধ্যভূমি হয়ে আবার একই স্থানে এসে শেষ হয় ।

চা বাগান বেষ্টিত মৌলভীবাজারের আঁকাবাঁকা মনোরম পথজুড়ে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সি দৌড়বিদ ও তরুণ-তরুণীরা অংশ নেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সড়কে দৌড়ের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দৌড় শেষে অংশ গ্রহণ কারীদের মধ্যে মেডেল ও বিজয়ীদের জন্য ট্রফিসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইভেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউকে ক্যান্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার অ্যাথলেটিক্স অ্যান্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী এবং একাডেমির পরিচালক মো: ফয়জুল হক, সৈয়দ মো: শিপন আলী ও রেজওয়ানুর রহমানসহ ক্রীড়াপ্রেমী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com