প্রধানমন্ত্রীকে ক/টু/ক্তি করার অভিযোগে মৌলভীবাজারে যুবক আ/ট/ক

October 4, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে কটুক্তি করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার ৩ অক্টোবর গভীর রাতে তাকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে আটক করা হয়।

বেশ কিছুদিন আগে শাহপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মামুনুর রশিদ টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্দ হন। পরে পুলিশকে জানালে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করেন। এঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন সরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com