তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন

কমলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
৩ অক্টোবর শনিবার উপজেলা মডেল মসজিদ হলরুমে এ কাউন্সিল সম্পন্ন হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দকে শপথবাক্য পাঠ করান সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল জলিল, সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ, মো: আলী হোসাইন মিতুল, মো: আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন রাফি, কমলগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি হাফিজুর রহমান চৌধুরী, কমলগঞ্জ পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা মোজাহিদ আলী আজমি, উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক ক্বারী মনজুর আহমদ, পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শাহ জলিল, মৌলভীবাজার জেলা অর্থ সম্পাদক তৌহিদ আহমদ, সদস্য মো: বুরহান উদ্দিন।
কাউন্সিলে রাসেল আহমদ-কে সভাপতি, আবু রায়হান-কে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ-সভাপতি সায়েদ আহমদ, শামীম আহমদ, নাজিম উদ্দিন, সৈয়দ আজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, আব্দুস সালাম, সিপন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, আলমগীর হোসাইন এমদাদ, আব্দুল হাকিম, মনির হোসাইন, প্রচার সম্পাদক মুহিবুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক তাইফুল ইসলাম, নেওয়াজ শরীফ, সালাহ উদ্দিন, ইমন আহমদ, মিজানুর রহমান, নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক ইমরান আহমদ, অফিস সম্পাদক ইমন আহমদ, সহ-অফিস সম্পাদক নাজিম উদ্দিন, আকছার আহমদ, নুরুল আনাম, মুজাহিদুল ইসলাম, সৈয়দ মাজহারুল ইসলাম, মোফতামিন ইসলাম চৌধুরী, নাজিম আহমদ, মিলন আহমদ, শফিকুর রহমান বয়ান, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম সোহান, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সামাদ, রাশেদ আহমদ, আব্দুল মুয়িম, মান্না আহমদ, রায়হান আহমদ তুহিন, শাহ আলম, নাজমুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসাফ রহমান চৌধুরী সামু, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজন আহমদ, আনছার মিয়া, সায়েল আহমদ, নওশাদ আহমদ, মাছুম আহমদ, রিপন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহেদ আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক দেলোয়ার আহমদ, সুলতান আহমদ নাহিদ, সুহেল আহমদ, মিল্লাত আহমদ, জুবায়ের আহমদ।
সদস্য, মাসুদ আহমদ, সাইদুল ইসলাম, ইমন আহমদ, মুহি উদ্দিন, আতিকুল ইসলাম ইমন, সায়েল আহমদ, মিল্লাত হোসেন, আলিম উদ্দিন, ইমরান আহমদ, মামুন আহমদ, তারেক আহমদ, শিপু আহমদ, আব্দুল মোহাইমিন।



মন্তব্য করুন