তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন; সভাপতি মনির, সাধারণ সম্পাদক রিপন

November 23, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব উওর বাজার বাইতুন নুর সুন্নি জামে মসজিদে কাউন্সিল সম্পন্ন হয়।

‎কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দকে শপথবাক্য পাঠ করান সংগঠনের কমলগঞ্জ উপজেলা সভাপতি রাসেল আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু রায়হান

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা তালামিযের, সহ-সাধারণ সম্পাদক, শিপন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসাইন এমদাদ, অর্থ সম্পাদক, ইমরান আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক, জুবায়ের আহমদ।‎

‎কাউন্সিলে মো: মনির হোসাইনকে সভাপতি, রিপন আহমদকে সাধারণ সম্পাদক ও সাহেল আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

‎কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইয়াসাফ রহমান চৌধুরী সামু, সাইফুল ইসলাম-২, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, কামরুল ইসলাম আকিব, বাবলু আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিল্লাত হুসেন, খয়রুল ইসলাম, মেহেদি হাসান তানিম, মইন উদ্দীন আহমেদ, রাজু আহমদ, প্রচার সম্পাদক মবশ্বির আলী, সহ-প্রচার সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, আব্দুল্লাহ আহমেদ, জাহিদ আহমদ, জাহেদ আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান, অফিস সম্পাদক বুরহান উদ্দিন রুমান, সহ-অফিস সম্পাদক ইমাদ উদ্দিন, রুহুল আমিন বাদশা, শিহাবুর রহমান কাইয়ুম, প্রশিক্ষণ সম্পাদক সোহেল রানা, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোস্তাকিম আহমেদ, ফয়সল আহমদ, নুরুজ্জামান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক  সম্পাদক আকিল হোসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক  সম্পাদক রবি মিয়া, মুনসুর আহমদ, নিজাম উদ্দিন, নাজিম আহমদ, শাহান আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিহাব আহমদ, শাহান আহমদ, শাকিল আহমদ। সদস্য-সেমু আহমদ, সাহিদ মিয়া, সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম রাহি, বাবুল আহমদ, ঈসমাইল হুসেন, কাসেম আহমদ, হৃদয় আহমদ, জাহিদ আহমদ, আলমগীর হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com