মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ (The Age of Longevity: Rethinking Systems For Longer Lives) প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, মৌলভীবাজার-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতায় ছিল এসডিডিবি প্রকল্প, সিলেট অঞ্চল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের স্থানীয় সরকার উপপরিচালক রুবেল মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। সভাপতিত্ব করেন, মৌলভীবাজার সমাজসেবা পরিচালক মো: হাবিবুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে প্রবীণদের অধিকার সুরক্ষা, তাদের অভিজ্ঞতাকে মূল্যায়ন এবং মানসম্মত জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।



মন্তব্য করুন