মৌলভীবাজারে সম্মিলিত ক্রীড়া পরিষদের মতবিনিময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, মৌলভীবাজারের দীর্ঘ দিনের জরাজীর্ণ ক্রীড়াঙ্গনের অচলাবস্থা দূর করতে সরকার সর্বাত্তক চেষ্টা করবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালু করেছেন। তিনি আরও বলেন, সরকার গঠনের আগ থেকে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে নানা চিন্তা ভাবনা ছিল। সরকার গঠনের পর আমাদের কাজ শুরু হয়েছে।
তিনি ৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রান্ড সুলতান এন্ড রিসোর্টে মৌলভীবাজার জেলার সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজন জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের মতবিনিময়ে এসব কথা বলেন।
মাহবুব ইজদানীর সভাপতিত্বে জেলার ৭টি উপজেলা থেকে আগত শত শত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকের উপস্থিতি জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের পরিচালক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোডিনেটর সরফরাজ আহমেদ সরফু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, মৌলভীবাজার জেলা ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন