শিল্পকলা একাডেমির সম্মাননার টাকা দুই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীকে দিলেন মশিউর

বিকুল চক্রবর্তী : মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫ এ পাওয়া টাকা দুই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর হাতে তুলে দিয়েছেন শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্ট মশিউর রহমান রিপন।
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে দুই শিল্পীর হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা তুলে দেন তিনি।
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার মৌলভীবাজারের পাঁচ গুণীজনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫’ দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সৃজনশীল সাংস্কৃতিক গবেষক অধ্যাপক মামুনুর রশীদ, আবৃত্তিশিল্পী রোকসানা আক্তার, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক মো. মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন এবং যন্ত্রসংগীতে মো. রুবেল মিয়াকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমার এমপি বলেন, অনেক ক্ষেত্রে কৃষ্টি কালচার একটা জাতীর পরিচয় বহন করে। সাংস্কৃতিক চর্চা সুন্দর মনন তৈরী করে। সুস্থ সংস্কৃতিক চর্চা বিকাশে তাঁর সরকার কাজ করছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।
এ সময় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫ এ ভুষিত মশিউর রহমান রিপন বলেন, তার এ সম্মাননা তার তার সংস্কৃতিক অঙ্গনে বিচরণ বাড়িয়ে দিয়েছে। তিনি তার এ সম্মাননা শ্রীমংগলের সকল সাংস্কৃতিক সংগঠন গুলোকে উৎসর্গ করেন। একই মঞ্চে শ্রীমংগল সাংস্কৃতিক অঙ্গনের প্রতিভাবান দুইজন দৃষ্টি প্রতিবন্ধির হাতে তার সম্মাননার টাকা তুলে দয়ে তিনি প্রশংসায় ভাসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান, স্থানীয় সংস্কৃতিজন, গুণী ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



মন্তব্য করুন