৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার

October 3, 2026,

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলার দক্ষিণ রামপুর চা বাগানের রাধানগর এলাকার একটি কুয়াথেকে দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

কুয়ায় গভীরে আটকে থাকা সাপের খবর পেয়ে ৩ অক্টোবর শনিবার বিকেল ৩ ঘটিকায় সজল সাওতালের বাসায় একটি পরিত্যক্ত কুয়ার প্রায় ৯ ফুট গভীর থেকে উদ্ধার করেন ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব। সাপটি প্রায় ৩ দিন ধরে ওই কুয়ার মধ্যে আটকে ছিল।

পরে প্রায় নয় ফুট গভীর ওই কুয়ার ভিতরে একটি মই নামিয়ে কুয়ার ভিতরে প্রবেশ করে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দাঁড়াশ সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে দাঁড়াশ সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com