শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টাফ নার্সের বিদায় সংবর্ধনা
October 5, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত স্টাফ নার্সদের অবসর ও বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার ৪ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিনথিয়া তাসমিন।
এসময় ডা: শুভাষ দেবনাথ স্নিগ্ধ, ডাঃ আকাশ নুনিয়াসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনসর ও বদলী হওয়া রাশিদা খাতুন সিনিয়র স্টাফ নার্স, মাহবুবুর রহমান, সনজীব কুমার সিংহ ও আনোয়ার হোসেনের দীর্ঘদিনের কর্মজীবনে তাঁদের আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং সেবা প্রদানের প্রশংসা করেন বক্তারা।
পরে স্টাফদের পক্ষ থেকে বদলী হওয়া এবং অবসর প্রাপ্তদের ফুলেল সংবর্ধনা ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।



মন্তব্য করুন