প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে প্রবীণ ও প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য ও পূর্বধারণা হ্রাসে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২২ নভেম্বর সকাল ১১টায় প্রবীণ ব্যক্তি ও প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য ও পূর্বধারণা হ্রাসে এসডিডিবি প্রকল্প কারিতাস বাংলাদেশের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন চা বাগানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র গীতা পাঠ ও কোরআন তেলওয়াতের মাধ্যমে রাজঘাট ইউপি সদস্য চন্দন বুনারজির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পড়ুনা জুনিয়র কর্মসূচী কর্মকর্তা এসডিডিপি প্রকল্প কারিতাস সিলেটের লুটমন এডমন্ড স্বাগত বক্তব্য প্রদান রাখেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী, বিদ্যাবিল চা বাগানের ক্লাব উপদেষ্টা ও প্রবীন ব্যক্তি ফিলিক্স আসাক্রা, বিষামনি গ্রামের শারিরীক প্রতিবন্ধি মো: মেহেদী হাসান, সিন্দুরখাঁন চা বাগানের শারিরীক প্রতিবন্ধী সবুজ বোনারজি, সিন্দুরখাঁন চা বাগান পঞ্চায়েত সভাপতি মিঠুন বুনারজি, সিন্দুরখাঁন চা বাগানের শারিরীক প্রতিবন্ধী রিতি।
সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে পাতারবাশিঁ বাজিয়ে শোনান কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দৃষ্টি প্রতিবন্ধী নিউ রাঙ্গি খাসিয়াপুঞ্জির গোলাপ দখো, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দৃষ্টি প্রতিবন্ধী লন্ডন খাসিয়া পুঞ্জির মিসেস কলি কর্মকার, রাজঘাট ইউনিয়নের টিপরাছড়া চা বাগানের দৃষ্টি প্রতিবন্ধী শ্যামল তংলা, রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের দৃষ্টি প্রতিবন্ধী সুধীর তাঁতী, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা বাগানের দৃষ্টি প্রতিবন্ধী সুদর্শন রবিদাস।



মন্তব্য করুন