সিভিল সার্জন অফিস আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ পালিত

October 8, 2026,

স্টাফ রিপোর্টার : বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  কাউকে অন্ধকারে থাকতে দেব না, চোখের যত্ন নিব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাক স্বাস্থ কর্মসুচি এর সহযোগিতায় এবং মৌলভীবাজার সিভিল সার্জন অফিস আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় মৌলভীবাজার সিভিল সার্জন অফিস চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে সিভিল সার্জন অফিস মৌলভীবাজার এর ইপিআই ভবনের কনফারেন্স রুমে বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারে (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা: জাকির হোসন এর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ শিক্ষাকর্মকর্তা সুমন দেবনাথে পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ২৫০ শর্যা হাসপাতলের তত্বাবধায়ক (উপপরিচালক) ডা: প্রনয় কান্তি দাস।

সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ কমৃকর্তা রাজলক্ষী সিনহা, নার্সিং ইন্সট্রাক্টর মেডিকেল বারে, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মূহাম্মদ মাহবুবুল আলম ভুইয়া, ডা: নুসরাত হোসেন, ব্রাক স্বাস্থ কর্মসুচির প্রোগ্রাম অর্গানাইজার স্িঞ্চতা রানী নাথ, ব্রাক স্বাস্থ কর্মসুচির এরিয়া মানেজার মাসুদ, আলম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com