শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন পালিত

October 13, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে দুর্যোগ মোকাবিলা মহড়া, র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মিনাজুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহম্মদ।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার ও নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com