শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রে/প্তা/র

October 10, 2026,

সাইফুল ইসলাম : শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ হোসনা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ১০ অক্টোবর শনিবার গ্রেপ্তার মাদক কারবারিকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সংলগ্ন পাওয়ার হাউস (লালঘর) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ সংসংলগ্ন এলাকা থেকে হোসনা বেগমকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com