মৌলভীবাজারে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ।
বক্তব্য রাখেন, সমাজসেবার উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চন্দন কুমার পাল, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ডা. সঞ্জীব মীতৈ, এম নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মৌলভীবাজারের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, চলাচলের সুবিধা এবং সমাজে তাদের সমঅধিকার ও সম্ভাবনা সুগম করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গুণীজন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন