শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে তামাকবিরুধী সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর তামাকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সচেতনতামূলক লিফলেট ক্যাম্পেইন করেছে সৃষ্টি সমাজকল্যাণ সংস্থা।
বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডব্লিউবিবি ট্রাস্ট) সহযোগিতায় বাস্তবায়িত এ ক্যাম্পেইনে রেলওয়ে স্টেশনে উপস্থিত যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে তামাকের ক্ষতিকর দিক, ধূমপানের স্বাস্থ্যঝুঁকি এবং তামাক নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় তামাকজনিত রোগ ও অকালমৃত্যুর ঝুঁকি কমাতে তামাকজাত দ্রব্যের ব্যবহার পরিহার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব, রোমান আহমদ, অভিক দেব, বিধান দাশ, বিভাশ দাশসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নেও সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। তামাকমুক্ত সুস্থ সমাজ গড়তে সচেতনতা হোক সবার অঙ্গীকার।



মন্তব্য করুন