মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তা দিতে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি প্রস্তুত

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা ঘিরে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিজিবি।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন জানান, মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকার ৫টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ২৪ টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তার বিষয়ে মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ ১৫ অক্টোবর বিজিবির একটি টিম পরিদর্শন করে। এ সময় নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে তারা মতবিনিময় করা হয়।



মন্তব্য করুন