এমপি নাসের রহমানের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা

October 15, 2026,

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

নাসের রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোকÑএই প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, নাসের রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com