মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর

October 15, 2026,

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসেল আহমেদ সাগর।

তিনি মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র সদস্য, মৌলভীবাজার জেলা তরুণ দলের সভাপতি এবং কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার পৌর শাখার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে।

সম্প্রীতি ও সহাবস্থানের রাসল আহমেদ সাগরের বার্তা, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব সেই সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা উৎসবকে ঘিরে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com