কমলগঞ্জে ৬ একর জমিতে টমেটো চাষ, ৩৫ লাখ টাকা বিক্রির আশা কৃষক ছাদেক হোসাইনের

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলায় গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষক মো: ছাদেক হোসেন। তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা। মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগান-সংলগ্ন এলাকায় ছয় একর জমি বাৎসরিক লিজ নিয়ে টমেটো চাষ করছেন তিনি।
কৃষক ছাদেক হোসেন জানান, তাঁর জমিতে ১৮ থেকে ২০ হাজার গ্রাফটিং পদ্ধতিতে উৎপাদিত টমেটোর চারা রোপণ করা হয়েছে। এ পর্যন্ত চাষাবাদে তাঁর প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে ৯ থেকে ১০ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। আগামী তিন থেকে চার মাসে আরও ২০ থেকে ২৫ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। সে হিসাবে চলতি মৌসুমে মোট বিক্রির পরিমাণ ২৯ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে।
এই টমেটো ক্ষেতে প্রতিদিন ২০ থেকে ২৫ জন নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি শুনেছি, ধলাই চা বাগানের পাশে ভালো টমেটো চাষ হয়েছে। আমি সরেজমিনে গিয়ে দেখব।



মন্তব্য করুন