মৌলভীবাজারে মাদ/কবিরোধী অভিযান: ৮ মাদ/কসেবীকে বিভিন্ন মেয়াদে কা/রাদ/ণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২৭ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন-এর সার্বিক নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট, ক্লাব রোড ও পৌরসভা রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃত ৮ জন আসামির বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ১. মো. রমজান মিয়া (৫০), পিতা: মৃত আব্দুল খালিক, সাং- বেরিরচর, পশ্চিম বাজার, মৌলভীবাজার পৌরসভা। ২. সোহাগ মিয়া (২৫), পিতা: সিরাজ মিয়া, স্থায়ী ঠিকানা: ভাদুরগঞ্জ, রাজনগর; বর্তমান ঠিকানা: বড়হাট (শিবলু মিয়ার ভাড়াটিয়া), মৌলভীবাজার সদর। ৩. বাহার উদ্দিন (২৪), পিতা: সুরত মিয়া, স্থায়ী ঠিকানা: ফান্দাউক মুন্সীআটি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া; বর্তমান ঠিকানা: চাঁদনীঘাট (সোবহান চেয়ারম্যানের ভাড়াটিয়া), মৌলভীবাজার সদর। ৪. রবিউল আউয়াল (২৯), পিতা: ফয়সল আহমদ, সাং- পাহাড় বর্ষিজোড়া, চাঁদনীঘাট ইউপি, মৌলভীবাজার সদর। ৫. প্রভাত কর (৩৬), পিতা: মৃত রসময় কর, সাং- পাহাড় বর্ষিজোড়া, চাঁদনীঘাট ইউপি, মৌলভীবাজার সদর। ৬. মো. লিটন (৪২), পিতা: মৃত একে এস নুর হোসেন, স্থায়ী ঠিকানা: ব্রাহ্মণডাংগা, বীরগঞ্জ, দিনাজপুর; বর্তমান ঠিকানা: বরকাপন (ফারুকের মেসের ভাড়াটিয়া), মৌলভীবাজার সদর। ৭. আল-আমিন (২৫), পিতা: মৃত হারুন মিয়া, সাং- হরিরামপুর, পশ্চিম জুড়ী ইউপি, জুড়ী, মৌলভীবাজার। ৮. মো. শরীফ আহমেদ (২৭), পিতা: মৃত মেহেরাব উল্লাহ, সাং- পূর্ব সৈয়রপুর, মৌলভীবাজার সদর।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে সকল আসামিকে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়।



মন্তব্য করুন