সামাজিক সংগঠন স্পন্দন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ আকতার হোসেন বাবু স্বদেশে আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলার অন্যতম বৃহত্তর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্পন্দন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইহাম মোজাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পন্দন এর উপদেষ্টা সৈয়দ আকতার হোসেন বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনসুর আলম চৌধুরী টিপু, কাছন তালুকদার, লোকমান খান নবীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতি সৈয়দ নাবিল উজ্জামান, সহ সভাপতি মামুন আহমদ, আস আদ আহমদ কারান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসফাত ইসলাম রাহি, সাংগঠনিক সম্পাদক ইরতিজা চৌধুরী, অর্থ সম্পাদক জিসান আহমদ চৌধুরী, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি রনি হোসাইন, মানবিক বিভাগের টিম লিডার আমিরুল ইসলাম হামিম,সদস্য সৃজন দেব, কাশিনাথ আলাউদ্দিন কলেজ ইউনিট এর সভাপতি নিহাদ আহমদ, শাহ মোস্তফা ডিগ্রি কলেজ এর মাহিরুল ইসলাম, প্রিন্স দেব প্রিয়, তারেক আহমদ, মোফাসসির আলি প্রমুখ।



মন্তব্য করুন